শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আট থানা পুলিশের অভিযানে মাদক মামলার ১ জনসহ ২০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০০ গ্রাম গাঁজা।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা ৩ জন, কলারোয়া ১ জন, তালা ২ জন, কালিগঞ্জ ২ জন, শ্যামনগর ৪ জন।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও পাটকেলঘাটা থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ১ টি মামলা হয়েছে।
বার্তা বাজার/এম.সি