নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় রোববার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া শেষে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম কামাল ডিআই, সাধারন সম্পাদক বাবু মহিত কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, ও ১০ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বার্তা বাজার/এম.সি