ময়মনসিংহে শোকাবহ জেলহত্যা দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে শোকাবহ জেলহত্যা দিবস।

সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে টাউনহল চত্বর থেকে শোকর‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোড এলাকায় এসে শেষ হয়। পরে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উদ্যোগে সকাল ৭টায় র‌্যালী ও সৈয়দ নজরুল ইসলাম এর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মিজানুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম.আবদুর রফিকসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর