গভীর রাতে নিজস্ব গাড়িতে ভর্তিচ্ছুদের হলে পৌছে দিলেন ইবি প্রক্টর

মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তখন রাত প্রায় ৩ টা বেজে ৫০ মিনিট, প্রকৃতি তখন গভীর ঘুমে মগ্ন ঘুমাননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্ম্মন। ঘুম বিসর্জন দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছুদের হলে পৌছে দিচ্ছেন নিজস্ব গাড়িতে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাড়ে ৩ টায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন, এ সময় কয়েকজন ভর্তিচ্ছু পরীক্ষার্থী বাস থেকে নেমে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন প্রধান ফটক থেকে হলের দূরত্ব প্রায় ১ কিলোমিটার হওয়ায় এবং গভীর রাতে কোন যানবাহন না থাকায় ভর্তিচ্ছুদের হলে যাওয়া অনেক কষ্ট সাধ্য, তাইতো নিজস্ব গাড়িতে করেই প্রক্টর শিক্ষার্থীদের হলে পৌঁছে দিয়েছেন। প্রক্টরিয়াল বডির নেতৃত্বে এই কার্যক্রম ভর্তি পরীক্ষার কয়েকদিন অব্যহত থাকবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব এই ব্যাক্তির উপরেই বর্তায়। আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে গভীর রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি তার ঘুমকে বিসর্জন দিয়েছেন।

মধ্যরাতে নিষ্ঠার সাথে রাতের নিরাপত্তা পর্যবেক্ষণে করে বেড়াচ্ছেন। এ সময় তিনি বিভিন্ন ঝুঁকিপূর্ন স্থানসমূহ পরিদর্শন করেন, এবং সেসব স্থানে নিরাপত্তা বাড়াতে এবং সার্বিক সমস্যা গুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত কমিটির সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর