এবার জাতীয় কবির গান গাইলেন পড়শী

ডেস্ক রিপোর্ট: পড়শী প্রকাশ করতে যাচ্ছেন নজরুলসংগীত। শিরোনাম ‘আপনার চেয়ে আপন যে জন’। সন্ধির সংগীত পরিচালনায় এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান পড়শী।

গানটি নিয়ে পড়শী বলেন, ‘এর আগে, রবীন্দ্রসংগীত গেয়েছি। বেশ সাড়া পেয়েছিলাম। সে অনুপ্রেরণা থেকে এবার নজরুলের গানে কণ্ঠ দিলাম। কতটুকু শুদ্ধ হয়েছে, এর বিচার করবে শ্রোতারা। গানটি মিউজিক ভিডিও আকারে নির্মাণ করা হচ্ছে। আশা করি, খুব শিগগিরই এটি প্রকাশ হবে।’

পড়শী জানান, দীর্ঘ ৯ বছর পর আবারও নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন। ২০১০ সালে নিজ নামে প্রকাশিত প্রথম একক অ্যালবামে ‘উদাস দুপুর’ গানটির কথা, সুর করেছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণও যাহা চায়’ শিরোনামের গানটি প্রকাশ করেছিলেন পড়শি। গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বিশ্বকবির পর জাতীয় কবির গানটি করতে উৎসাহী হলেন এই গায়িকা।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর