ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতকের (কন্যাশিশু) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিংয়ের পেছনের জায়গা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক ১দিন হবে।
ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটি ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তারা লাশ মর্গে নেয়ার ব্যবস্থা করে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বার্তাবাজার/এমকে