সিরাজদিখান থানায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান থানায় নভেম্বর ২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার সিরাজদিখান থানায় সহকারি পুলিশ সুপার, সিরাজদিখান সার্কেল মোঃ রাজিবুল ইসলাম, এর সভাপতিত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন ও পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব কাজী রমজানুল হক সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে সিরাজদিখান থানায় নভেম্বর ২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সবার উপস্থিতে এ এস আই মোঃ জহিরুল ইসলাম এবং এ এস আই মোঃ হাসিবুর হাসান কে ভাল কাজের জন্য জনাব মোঃ রাজিবুল ইসলাম, সহকারি পুলিশ সুপার, সিরাজদিখান সার্কেল, মুন্সীগঞ্জ ও অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন নগদ অর্থ পুরস্কার হিসাবে প্রদান করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর