স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণ, নিহত ৯ শিশু

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই শিশুরা সবাই স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে নিহত হয়েছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র খলিল আসির রয়টার্সকে বলেন, এই এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনী এখানে অভিযান শুরুর করার পরই তালেবানরা সেখানে মাইন পুতে রাখতে শুরু করে।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত আজ একটি মাইন বিস্ফোরিত হয়েছে এবং এতে প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী নিহত হয়েছে। তিনি জানিয়েছেন, ওই শিশুদের বয়স ৯ থেকে ১২।

তবে এ বিষয়ে তালেবানের তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছর আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেড়ে গেছে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার হাজার ৩১৩ জন বেসামরিক নিহত হয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে এই সংখ্যা ৪২ শতাংশ বেশি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর