মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ, চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ের পাহাড়তলীস্থ কারখানা থেকে ট্রেনের সরঞ্জাম সহ এক চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
শনিবার (২ নভেম্বর) সকালে তাকে রেলওয়ের (পূর্বাঞ্চল) পাহাড়কলী কারখানা হতে গ্রেফতার করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আর এন বি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ানুর রহমান বলেন, “গ্রেফতারকৃত আবুল কালাম(৪৫) একজন পেশাদার চোর। দীর্ঘ ১৫ বছর যাবত সে রেলওয়ের নানান মূল্যবান জিনিস চুরি করে আসছিল। তার বাসা ওয়ারলেস কলোনির ঝাউতলা এলাকায়। সুনির্দিষ্ট তথ্য সূত্রের অভাবে সে এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল।”
আবুল কালামের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শনিবার বিকেলে আদালতে হাজির করার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতার আবুল কালাম হতে চুরি করা ট্রেনের চারটি ব্রেক লক, একটি কোচের পুরো জানালার সেট ও চুরি করার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস