হিজাব না পরায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল পুলিশ (ভিডিওসহ)

হিজাব ছাড়া এক নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাকে দেখে এক নিরাপত্তা কর্মী থামতে বলেন। ওই পুলিশ কর্মী নারীকে আটক করার জন্য কোনো নারী পুলিশ কর্মী খুঁজছিলেন। কিন্তু ওই হিজাব ছাড়া নারী দাঁড়াতে রাজি ছিলেন না।

তিনি হেঁটে চলে যাচ্ছিলেন। বার বার থামতে বলেও কোরো কাজ হয় না। শেষ পর্যন্ত ওই নারীকে আটকাতে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী তেহেরানের শহর-ই-রে নামক এক জায়গায়।

গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। এই ঘটনার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। ইরানের নারী সাংবাদিক ও সমজাকর্মী মসিহ অ্যালিনেজাদ তার টুইটার হ্যান্ডলে ভিডিওটি প্রকাশ করেছেন।

ইরানের নিরাপত্তা কর্মীরা শরিয়তের আইন কঠোরভাবে মেনে চলার পক্ষে। এমনকি তারা এও নিশ্চিত করার চেষ্টা করেন যাতে নারীরা চুল ঢেকে প্রকাশ্যে আসেন। তবে গত কয়েক বছর ধরেই ইরানের নারীরা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

গত সেপ্টেম্বর মাসেই এক নারী হিজাব ছাড়াই ম্যাচ দেখতে ফুটবল স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে ঢুকতে দেননি। তার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। ওই নারী পরে ‘ব্লু গার্ল’ নামে বিখ্যাত হয়ে যান, কারণ তার প্রিয় দল এস্তেকলাল অব তেহেরানের থিম কালার নীল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর