মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, যে ঘৃণ্য ও পৈশাচিক উদ্দেশ্যে শেখ রাসেলকে হত্যা করা হয়েছে, তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইতেন দার্শনিক বাট্রা- রাসেলের মানবতাবাদী আদর্শ এবং জ্ঞানের স্পৃহা যেন তাঁর কনিষ্ঠ পুত্রের মধ্যে সঞ্চারিত হয়। ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের নিজেদের মধ্যে জ্ঞানের স্পৃহা জাগিয়ে তোলা এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও পরস্পরের প্রতি সৌহার্দ্য প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান বলেন, দেশবিরোধী চক্র শিশু রাসেলকেও ছাড় দেয়নি। নির্মমভাবে তাঁকে হত্যা করে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি।
অপর বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাংলার মাটি থেকে চিরতরে মুছে ফেলার জন্য পৃথিবীর ইতিহাসে এমন নজিরবিহীন হত্যাকা- পরিচালনা করা হয়েছিল, যে হত্যাকান্ডের মধ্য দিয়ে জাতির পিতার পরিবারের প্রায় সকলকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল।
শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। হলের আবাসিক শিক্ষক প্রদীপ কুমার অধিকারী, মোঃ আনিসুর রহমান, লিটন বরণ সিকদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ-আল-মাসুদ।
উল্লেখ্য অনুষ্ঠানে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস