চুয়াডাঙ্গায় পাকিস্তানি আমলের পরিত্যক্ত মর্টার সেল উদ্ধার

সাইদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টার সেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২নভেম্বর) চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে এ মর্টার সেল উদ্ধার করা হয়।

স্থানীয় একজন বাড়ী করার জন্য মাটি খোড়াখুড়ির সময় মর্টারসেলটি উদ্ধার হয়। পুলিশ জানায়, উপজেলার ধোপাখালী গ্রামের নুরুউদ্দিনের (৪৮) বাড়ী নির্মাণের জন্য মাটি খোরার সময় পরিত্যক্ত মর্টারসেলটির দেখতে পান মিস্তিরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারসেলটি পুলিশ পাহারায় রাখে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, মর্টারসেলটি দেখে মনে হচ্ছে এটি অনেক পুরাতন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় মর্টারসেলটি নিস্কিয় হয়নি। সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম চুয়াডাঙ্গায় আসার পর উদ্ধারকৃত মর্টারসেলটি সক্রিয় কিনা বোঝা যাবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর