মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্তৃপক্ষ কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সভাপতিত্বে ভিসি’র বাংলোয় আজ এ মতবিনিময় সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ নওয়াব আলী খান, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস. এম. তানভীর আরাফাত, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, র্যাব-১২-এর কোম্পানী কমান্ডার এম এম এইচ ইমরান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ, শৈলকূপা থানার ওসি মোঃ বজলুর রহমান, এনএসআই-এর যুগ্ম-পরিচালক ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
জানা যায়, এ মতবিনিময় সভায় কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও পুলিশ পুলিশ প্রশাসন ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বার্তাবাজার/ডব্লিওএস