বাড়ির সামনে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় বকুল হায়দার বকুল (৫২) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বকুল হায়দার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

শনিবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রিজ এলাকার উত্তরপাশে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সদস্য এবং দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার পেছন দিক থেকে গুলি চালানো হয়েছে। লাশের ডান পাশের কানে নিচে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর