সৌদিয়া পরিবহনের চালক ইয়াবাসহ গ্রেফতার

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রামঃ দেশের স্বনামধন্য পরিবহন প্রতিষ্ঠান ‘সৌদিয়া’ পরিবহনের বাস চালকধারী মাদক কারবারি মোহাম্মদ ইউনুসকে (৪৬) ইয়াবা সহ গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বাসের চালক সেজে দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছিলেন মোহাম্মদ ইউনুস।

র‌্যাব-৭ এর অপারেশন পরিচালক মোহাম্মদ মাশকুর রহমান বলেন, “বাস চালকের পরিচয়ধারী মোহাম্মদ ইউনুস মূলত একজন মাদক কারবারি। নিয়মিত কক্সবাজার হতে মাদকের চালান এনে তিনি চট্টগ্রামের মাদক কারবারিদের নিকট সরবরাহ করেন। বাসের চালক হওয়ার সুবাদে অত্যন্ত সুকৌশলে বাসের ভেতর লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম ইয়াবা আনা নেয়া করেন। শনিবারও সুকৌশলে বাসে লুকিয়ে ১৯ হাজার ১২৫ পিস ইয়াবা লুকিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম নিয়ে আসার সময় মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করা হয়।”

সহকারী পু্লিশ সুপার মাশকুর রহমান আরো জানান, ইয়াবাগুলো সৌদিয়া পরিবহনের দামপাড়া কাউন্টারে এনে আরেকজনের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল ইউনুসের। যা গোপন সূত্রে জানতে পেরে মোহাম্মদ ইউনুসকে গ্রেফতারে আগে থেকেই সজাগ ছিল র‍্যাব এবং তাকে কর্ণফুলী সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ ইউনুস কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং কালা সিকদারপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে।

বাসের ভেতর কৌশলে লুকানো ১৯ হাজার ১২৫ পিস ইয়াবা উদ্ধার সহ ইয়াবা সরবরাহে ব্যবহৃত বাসটি জব্দ করেছে র‌্যাব। এছাড়া মোহাম্মদ ইউনুসের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের তথ্য অনুসন্ধান চলছে বলে জানান র‍্যাব অফিসার মাশকুর রহমান।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর