মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে লাশ হলেন বাবা

এস. এম. মনিরুজ্জামান মিলন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের নেকমরদ আলীমুদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান (৭০) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের নবীর উদ্দীন (বাবুল) মাস্টারের পিতা। বাবুল মাস্টার বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পরিবারের বরাতে নেকমরদ বাজারের দোকানদার আনোয়ার হোসেন জানান, সকালে নেকমরদ বাজারের পার্শ্বে একটি গ্রামে মেয়েকে দেখতে গিয়েছিলেন স্কুল শিক্ষক ফজলুর রহমান। মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে নেকমরদ আলিমুদ্দিন কলেজের সামনে মসজিদে নামাজ জোহরের পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, এর আগে আজ সকাল সাড়ে ১০টার সময় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপেল হোসেন (১৭) এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও দেলোয়ার হোসেন (৩০) নামে আরও এক যুবক।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর