ঘাটাইলে সমবায় দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শনিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ,সমবায় বিভাগ ও সমবায় বৃন্দ আয়োজিত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর নাহার বেগম এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি অংশগ্রহন করেন টাঙ্গাইল (৩)ঘাটাইল আসনের স্থানীয় সাংসদ আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়োরম্যান শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র শহিদুজ্জামান খান,বিআরডিবি চেয়ারম্যান মোঃ রুহল আমিন প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর