আলফাডাঙ্গায় বাজার২৪.বিজের যাত্রা শুরু

মিয়া রাকিবুল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় অনলাইনভিত্তিক বাজারজাতকরণ প্রতিষ্ঠান বাজার২৪.বিজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

শনিবার বেলা তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাজার২৪.বিজের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ) বাজার.২৪ বিজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পরে ই-সুপার ডিলাক্স মো. গোলাম মাওলা (গাউস) এর সভাপতিত্বে ও ডিস্ট্রিবিউটর সাজিবুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাজার২৪.বিজের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মহসিন খান শিবলু, চিফ ট্রেইনিং কো-অর্ডিনেটর সৈয়দ ফারুক হোসেন, মার্কেটিং এক্সিকিউটিভ মো. মহসিন খান ও ডিস্ট্রিবিউটর মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বাজার২৪.লিমিটেডের চেয়ারম্যান, ভোরের পাতা সম্পাদক, এফবিসিসিআই পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য ও ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ড. কাজী এরতেজা হাসানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তার লেখা ‌‌‌’জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা’ বইটি অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে উপহার হিসাবে তুলে দেন বাজার২৪. বিজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বাজার২৪.বিজের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও স্থানীয় গণমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর