নীলফামারীতে অতি দারিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী’র উদ্বোধন

তারিকুল ইসলাম সোহাগ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় শনিবার (২ নভেম্বর) সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসুচির আওতায় অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা এলাকায় কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান ও সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ২০১৯-২০ অর্থ বছরে ১ম পর্যায়ে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে ২ হাজার ২ শত ৪৬ জন অতি দরিদ্র উপকারভোগী বাছাই করা হয়েছে। তারা প্রতিদিন ২শত করে ৪০দিনে ৮ হাজার টাকা পাবে। বছরে ২বার কর্মসংস্থান কর্মসুচির কাজ করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর