উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধিঃ “আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করবো রক্তদান” স্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে গতকাল শনিবার ( ২ নভেম্বর ) রক্তের আস্থা গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দিনব্যাপী লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন।
উদ্বোধন করেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা। অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুনছুরুল হক স্বপন, কলেজ প্রতিষ্ঠিাতা সদস্য সেকান্দর আলী লেবু, রক্তের আস্থা গ্রুপের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদত হৃদয় মন্ডল, রক্তদাতা বিষয়ক সম্পাদক সাব্বির সিকদার তালহা প্রমুখ। দিনব্যাপী প্রায় তিনশত ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস