ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল আবরার

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে নিহত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘নাইমুল আববার ঢাকা রেসিডেনসিয়ালের ক্লাস নাইনের ছাত্র ছিল। ভালো ছাত্র ছিল। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।’

শুক্রবার বিকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পর্শে নিহত হন আবরার।

এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই আবরারের মৃত্যু হয়েছে।
আবরারের মৃত্যুতে একটি তদন্ত কমিটি করেছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর