নয়াপল্টনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস তিনটি ইউনিট

রাজধানীর নয়াপল্টনে কস্তুরি হোটেলের ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন লাগার তথ্য নিশ্চিত করে ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বলেন, পুরানা পল্টনের কস্তুরী হোটেলে আগুন লাগার ঘটনায় আমাদের ৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর