নীলফামারী প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় পালিত হয়েছে ৪৮ তম জাতীয় সমবায় দিবস-২০১৯।
উপজেলা সমবায় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আলমগীর জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রাজিউর রহমান, ডিমলা উপজেলা অটো-চালক সমবায় সমিতির সভাপতি ইউসুব আলী প্রমুখ।
বার্তা বাজার/এম.সি