ছোট ভাইয়ের লাশ নিয়ে ফেরার পথে বড় ভাইয়ের মৃত্যু

গোলাম কিবরিয়া রাহাত, নোয়াখালী প্রতিনিধি: ছোট ভাইয়ের লাশ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে এম্বুলেন্সেই মারা গেলেন বড় ভাই। নিহত দুই ভাই নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর গ্রামের মফিজুল ইসলাম’র ছেলে।

জানা যায়, ঢাকাতে ব্যবসা করেন নোয়াখালীর চাটখিলের বাসিন্দা যুবদল নেতা মাহফুজুর রহমান জহির (৪৫)। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের পর তাঁর বুকে ব্যাথা উঠে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টার দিকে সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ এম্বুলেন্সে করে নোয়াখালীর চাটখিলের গ্রামের বাড়িতে নিয়ে আসার পথে তাঁর বড় ভাই গোলাম সরোয়ার (৫৫) এম্বুলেন্সে অসুস্থ হয়ে পড়ে। যাত্রা পথে মধ্যরাতে তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর