গোলাম কিবরিয়া রাহাত, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বীর উত্তম পাড়ায় শহীদ নুরুল হক বীর উত্তম প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী,উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক কমান্ডার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী আবু ইউছুফ মো. ফারুক প্রমুখ।
বিদ্যালয়টি স্থাপনের ফলে সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একাধিক গ্রামরে শিশুরা শিক্ষার সুবিধা লাভ করবে।
বার্তা বাজার/এম.সি