জাবির সংকট নিরসনে আচার্যের হস্তক্ষেপ কামনা শিক্ষক সমিতির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের অপসারণের দাবিতে টানা ৭ দিন ধরে জাবির প্রশাসনিক ও একাডেমিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক শিক্ষার্থীর একাংশ ।

দীর্ঘ দুই মাস ধরে আন্দোলন ও অবরোধে জাবির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। উক্ত সংকট নিরসণে জাবির শিক্ষক সমিতি আচার্যের হস্তক্ষেপ কামনার সিন্ধান্ত নিয়েছে।

শনিবার (০২ নভেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে ২৮ অক্টোবর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ তিন সদস্যের কমিটি গঠন করে । কমিটি ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ , ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ও উপাচার্যের সাথে আলোচনা করে। সকল পক্ষ সংকট নিরসনে আচার্যের হস্তক্ষেপের ব্যাপারে একমত হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা উন্নয়নে শিক্ষক সমিতি আচার্যের কাছে আবেদন জানানো সিন্ধান্ত নেয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর