পাকুন্দিয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কিশোরগঞ্জ,পাকুন্দিয়া প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।এ দিবস উপলক্ষে শনিবার (০২ নভেম্বর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে র‍্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের সভাপতিত্বে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
]
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড মেছবাহ উদ্দিন, সমাজসেবা অফিসার রুহুল আমিন, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সুজন দেওয়ান ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর