সরিষাবাড়ীতে পেনশনের দাবিতে মানববন্ধন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে:জামালপুরের সরিষাবাড়ীতে সরকার ঘোষিত পেনশনের দাবিতে মানববন্ধন করেছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান সমিতি।

শনিবার সকালে উপজেলার সরিষাবাড়ী রেল ষ্টেশন সংলগ্ন সরিষাবাড়ী-জামালপুর প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সরিষাবাড়ী প্রেসক্লাবের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, উপদেষ্টা তোফাজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, জেলা সাংগঠনিক সম্পাদক ফরহাদ উদ্দিন, অর্থ সম্পাদক বজলুর রশিদ, উপজেলা সভাপতি আনোয়রা হোসেন, জেলা সদস্য ইদ্দ্রিস আলী, নার্গিস আক্তার প্রমুখ।

এসময় জেলা অর্থ সম্পাদক বজলুর রশিদ বলেন, আমরা বর্তমানে দিনে তিন বেলা ভালো করে খেতে পারি না। আমাদের ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ দিতে পারি না। বয়স হওয়ার কারণে তো আমরা অন্য কিছু করতে পারি না। আমাদের পেনশনের টাকা ও উৎসব ভাতার দাবি মেনে না নেয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলেও তিনি জানান।

 

বার্তা বাজার/ এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর