টাকা ছাড়া সাক্ষাৎকার দেবেন না অভিনেত্রী নাইলা নাঈম

এখন থেকে আর টাকা ছাড়া কাউকে সাক্ষাৎকার দেবেন না বলে জানিয়েছেন মডেল ও অভিনেত্রী নাইলা নাঈম। জানিয়েছেন টাকার অঙ্ক।

শুক্রবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে নাইলা জানান, এখন থেকে প্রতি ইন্টারভিউ প্যাকেজে ৫০০০ টাকা।

কেনো তিনি টাকা ছাড়া ইন্টারভিউ দেবেন না দিয়েছেন সে ব্যাখাও। পাঠকদের জন্য নিচে হুবহু তুলে ধরা হলো স্ট্যাটাসটি।

‘প্রতিদিন কমপক্ষে ২/৩টি কল আসে, আপু আমাদের ইউটিউব চ্যানেল ওমুক, অথবা আমাদের নিউজপেপার ওমুক, অথবা আমদের ম্যাগাজিন ওমুক, আমাদের চ্যানেল ওমুক-তুমুক, আপনি যদি একটা ইন্টারভিউ দিতেন? প্রতিদিন শুধু যদি ইন্টারভিউই দিই তাহলে কাজ করব কখন? কাজের কাজ তো কিছুই নাই। এখন ইন্টারভিউ দিতেও চার্জ করতে হবে, প্রতি ইন্টারভিউ প্যাকেজে ৫০০০ টাকা।

আপনারা তো মেকআপ নিয়ে আসেন না, কস্টিউম দেন না, ট্রান্সপোর্ট খরচ দেন না।

আর যদি ভুল করে ঘুনাক্ষরেও বলি যে, ইন্টারভিউ দিয়ে আমার লাভ কি? তখনই তাদের পাল্টা প্রশ্ন থাকে, আপু এটা তো আপনার পুরোপুরি সাবজেক্ট। আপনাকে এতো-এতো পাবলিসিটি দিব, আপনার ইন্টারভিউ এতো-এতো ভিউজ দিব।

আমি মনে মনে বলি, রাতের বেলা মুখ প্যাচানো অবস্থায় বের হলেও মানুষ আমাকে চিনে ফেলে, পাঠাও, উবারে উঠলেও মানুষ চিনে ফেলে যে এটা Naila Nayem আর আপনি আমাকে কি পাবলিসিটি দিবেন।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর