আইপিএস বিস্ফোরিত হয়ে ভবনে আগুন

আইপিএস বিস্ফোরিত হয়ে কুষ্টিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২ নভেম্বর, শনিবার ভোর রাতে শহরের হাউজিং ডি ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, আজ ভোর রাতে হাউজিং ডি-ব্লকে ডা. শহীদুল ইসলামের ৫ তলা ভবনের তৃতীয় তলায় আইপিএস বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী সাজ্জাদ।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রুমে থাকা ৪ টি এসি, তিনটি ফ্রিজ, টিভিসহ আসবাবপত্র সব পুড়ে গেছে।

তবে অগ্নিকাণ্ডের সাথে সাথেই শহীদুল ইসলামসহ পরিবারের সদস্যরা ভবনের বাইরে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর