‘শেখ হাসিনার নেতৃত্বের কারণেই জঙ্গি দমন করা সম্ভব হয়েছে’

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় নেতাসহ সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নেয়ায় বর্তমানে দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১ নভেম্বর) রাতে সাভারের আশুলিয়ার বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ১৫তম কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর