রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পেয়ে দীর্ঘক্ষণ ধরে সেটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডি ১১/এ-তে লাল স্কচটেপ পেঁচানো বোমা সদৃশ ওই বস্তুটি পাওয়া যায়। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে পরীক্ষা করে দেখে, সেটি একটি টেনিস বল।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমা সদৃশ ওই বস্তুটি পরীক্ষা করেছে। আমাদেরকে ম্যাসেজ দেয়া হয়েছে যে, এটি বোমা ছিল না। তারা বলেছে, লাল স্কচটেপে মোড়ানো জিনিটা টেনিস বল জাতীয় কিছু ছিল। বোমা ডিসপোজালের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেছে।
এর আগে শুক্রবার রাত ১২টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির সামনে লাল স্কচটেপ পেঁচানো বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পাওয়া যায়। এর পর পরই বোম ডিসপোজাল টিমকে ডেকে পাঠায় পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি