রাজধানীতে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর ধানমন্ডিতে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১২টার দিকে লাল স্কচটেপ পেঁচানো বস্তু দেখার পর জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।

এরপর তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, রাত ১২টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে দায়িত্ব পালনের সময় ৮২ নম্বর বাড়ির সামনে লাল স্কচটেপ পেঁচানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পান এক পুলিশ সদস্য। বোমার মতো দেখতে গোলাকার বস্তুটির সঙ্গে তার যুক্ত রয়েছে।

তিনি বলেন, আমরা বোম ডিসপোজাল টিমকে জানিয়েছি, তারা আসছে। তারা চেক করে দেখবে বোমাটি আসল নাকি নকল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর