শিগগিরই ঘোষণা হচ্ছে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি। এই দুই কমিটির খসড়া তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। আপাতত আংশিক কমিটি করা হবে ছাত্রদলের।
এই কমিটি হতে পারে ১৫ থেকে ২০ সদস্যের। গত ১৯শে সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল। নির্বাচিত হওয়ার ১০ দিনের মধ্যেই আংশিক কমিটি ঘোষণা দেয়ার কথা জানিয়েছিলেন তারা।
কিন্তু সম্প্রতি সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে মামলা হওয়ায় কমিটি করার বিষয়ে তোড়জোড় শুরু করে দলের হাইকমান্ড। তবে এতদিন কমিটি না দেয়ার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন ছাত্রদলের কাউন্সিল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/কেএ