সরিষাবাড়ীতে অভিভাবক সমাবেশ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বয়ড়া বাজারে শহীদ ক্যাডেট একাডেমির আয়োজনে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্তে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদ আহম্মেদ, ইকরামুল হক লালন, মাহবুবুর রহমান মেরাজ, ফারুক আহম্মেদ পলাশ প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা আলোচনা করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর