সাভারের নবীনগর-চন্দ্রা সড়ক পরিদর্শনে সড়ক পরিহন ও সেতুমন্ত্রী

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়ক পরিদর্শন করলেন যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। শুক্রবার (১ নভেম্বর) আশুলিয়ার বাইপাইলে সড়কের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এদিকে শুক্রবার ( ০১ নভেম্বর) থেকে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হয়েছে। এ প্রসঙ্গে যোগাযোগ ও সেতু মন্ত্রী সাংবাদিকদের কাছে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই আইনটা আমরা পার্লামেন্টে পাস করতে পেরেছি। এ আইন বাস্তবায়নের পথে অনেক বাধা ছিল, আইন প্রণয়নেও বাধা ছিল।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যেহেতু এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, তাই আজ থেকে এই আইন বাস্তবায়ন হচ্ছে। এ কারণে দেশবাসী ও জনগণের সাথে আমরাও খুশি।

সেতু মন্ত্রী জানান, দেশের সড়কে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। দেশের জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে না, যদি সড়কে শৃঙ্খলা ফিরে না আসে। আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন সড়ক এবং পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা।

পরিদর্শনের সময় যোগাযোগ ও সেতু মন্ত্রীর সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা এবং সড়ক ও জনপদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর