রাজধানীতে দুই নারীকে গলা কেটে হত্যা

রাজধানী ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শিল্পপতি মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (১৯)। ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে জবাই করে তাদেরকে হত্যা করা হয়েছে।

বিকেল চারটার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ধারণা করে তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা সম্ভব না।

রাজধানীর ধানমন্ডির এই ভবন থেকে বাড়ির মালিক ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীতঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এনামুল হক।

তিনি বলেন, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকেল ৪টার পর দুর্বৃত্তরা ওই নিহত দুই নারীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মী বাচ্চুকে আটক করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর