সরকার হটানোর জন্য বিএনপি তৈরি হচ্ছে

আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, মানুষ আর বেশিদিন এসব সহ্য করবে না।

শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, গত ১১ বছর ধরে আওয়ামী লীগ নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে মানুষের উপর। এ অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাথা নোয়াবে না। এ দানব সরকারকে হটানোর জন্য বিএনপির নেতাকর্মীরা তৈরি হচ্ছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর