উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ 

ন‌ওগাঁর রাণীনগরে রেল লাইনের পাত ভেঙ্গে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের এলাকায় দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে ।
এরপর থেকে সান্তাহার জংশন ও আত্রাইয়ে রেল স্টেশনসহ বিভিন্ন স্টেশনে রেল গাড়ি থেকে রয়েছে ।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, রৌদ্রের তাপ ও বিকেলে কয়েকটি ট্রেন চলাচল করায় রেল লাইনের পাত গরম হয়ে ভেঙ্গে গেছে ।
মেরামত করতে সান্তাহার জংশন থেকে রেলের ইঞ্জিনিয়ার বিভাগের লোকজন কাজ শুরু করেছেন । ঘন্টা দেড়েকের মধ্যে রেল লাইনের কাজ সম্পন্ন হবে বলে জানান ‌।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর