সুজন মোহন্ত, কুড়িগ্রাম প্রতিনিধি : ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদ এর ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী’র আয়োজনে কুড়িগ্রামে শুরু হলো ২ দিনের “ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব-২০১৯।
আজ ১লা নভেম্বর শুক্রবার আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোছা. সুলতানা পারভীন। উদ্বোধনের পর উৎসব উপলক্ষ্যে একটি আনন্দ র্যালী শহর প্রদক্ষিন করে । ২দিনের এই উৎসব চলবে, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ।
জেলা শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে কাল শনিবার পর্যন্ত চলবে এই উৎসবে ।উৎসবকে কেন্দ্র করে নানান ধরনের ভাওয়াইয়া প্রতিযোগীতা ও প্রদর্শনীর আয়োজন করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ ও ভারতের ভাওয়াইয়া শিল্পী-গবেষকদের উপস্থিতি উৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভাওয়াইয়া উৎসবের প্রথমদিনে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মো. মহিবুল।ইসলাম খান,বিপিএম,পুলিশ সুপার কুড়িগ্রাম;মো. হাফিজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),মোছা.জিলুফা সুলতানা,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট,কুড়িগ্রাম সহ জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন,পিপি(জেলা জজ কোর্ট,কুড়িগ্রাম)।
আয়োজক কমিটির সভাপতি এন্তাজ আলী বলেন,আয়োজিত এই অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পীদের সংবর্ধনা, দরিয়া ও চটকা বিভাগে আন্তঃজেলা ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা, ভাওয়াইয়া গানের আসর, লোক নৃত্য ও লোক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজক সংগঠনের পরিচালক ভূপতি ভূষণ বর্ম্মা জানান,অনুষ্ঠানের আজ ‘আন্তর্জাতিক স্তরে তিস্তা পাড়ের গান ও তার চর্চা’ প্রবন্ধের আলোচনা,আলোচনা সভা,ভাওয়াইয়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস