রাজধানীতে কমল পেঁয়াজের দাম

রাজধানীর খুচরা বাজারে ৫ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। পাইকারি পর্যায়ে কেজিতে ১৫ টাকা কমলেও স্বস্তি ফেরেনি ভোক্তাদের মাঝে।

দুইদিন হলো রাজধানীর শ্যামবাজারের আড়তে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে।

শ্যামবাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, গতকাল বিশ থেকে পঁচিশটা গাড়ি ঢুকেছে। আজ ঢুকেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি।
আরেক ব্যবসায়ী বলেন, দাম আরো কমার সম্ভাবনা আছে। এখন আমদানি একটু বেশি, কেনাবেচা কম।

অপর এক পাইকারি ব্যবসায়ী বলেন, কাস্টমাররা খাচ্ছে না। বিক্রি নাই বললেই চলে। গতকালের চেয়ে আজ দাম ১০/১৫ টাকা কম।
কারওয়ানবাজারে ঘুরে দেখা গেল, প্রতি পাল্লা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে ১৩০ টাকা, যা গতকালের চেয়ে কেজিতে ৫ টাকা কম। ভারতীয়, মিয়ানমার, চায়না, মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

এক খুচরা ব্যবসায়ী বলেন, কাস্টমার কম। বিক্রি অনেক কম হচ্ছে। আমদানিও একটু বেশি হচ্ছে। তাই দামও কমতির দিকে।তবে উচ্চমূল্যের কারণে এখনও হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের।

এক ক্রেতা বলেন, দরিদ্র সংসারের জন্য এই দাম গ্রহণযোগ্য না। মোকামগুলোতেও দাম কমতে থাকায় পেঁয়াজের দাম আরো কমে আসবে বলে মনে করেন বিক্রেতারা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর