ব্লাড ক্যান্সারে আক্রান্ত মিশু বাঁচতে চায়

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: নুরুল আহসান মিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসাইল ইউনিয়নের (রসুলপুর) সতুরচর গ্রামের বাসাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত জেবেল হোসেন ভুইয়ার ছেলে ।

মিশুর মা শাহানাজ পারভীন জানান, এ বছর ২৪ শে মার্চ মিশুর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪ মাস ভর্তি থাকার পড় বর্তমানে বাসায় আছে। এ পর্যন্ত ১৫ লক্ষ টাকা খরচ করে আমি নি:স্ব হয়ে পড়েছি। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন মিশুকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য আরো ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। এ অর্থ ব্যয় করার সামর্থ্য আমার নেই। শাহানাজ পারভীন আরো বলেন, আমার ছেলে মিশুর ৬ বছরের প্রকৃতি নামে এক কন্যা সন্তান রয়েছে আমার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার অনুরোধ করছি।

মিশুকে যদি সহযোগিতা করতে চান তাহলে শাহনাজ পারভীন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ, ক্যান্টনমেন্ট শাখা, ঢাকা, একাউন্ট নং ২০৫০২০৩০২০২৭৪৪৭১৭. অর্থ প্রেরন করতে পারেন ।
ফোন নং ০১৭৪৬৫৬০৬৩৬

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর