পলাশে জাতীয় যুব দিবস পালিত

নাজমুল হাসান জনী, নরসিংদী প্রতিনিধি: “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, যুব ঋণ ও সনদ পত্র বিতরণ করা হয়। এতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান, পারুলিয়া মাঝেরচর সূর্ষ তরুন ক্লাবের সভাপতি শরীফ ইকবাল রাসেল ও ব্র্যাকের প্রতিনিধি সাহারা খাতুন প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর