উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের কালিহাতীর বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরের উপর গুলি বর্ষণের প্রতিবাদে বল্লা বাজার বটতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
বল্লা ইউনিয়ন আ’লীগ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোফাখ্খারূল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি,কম, ভাইসচেয়ারম্যান আখতারুজ্জান,কালিহাতী থানা ওসি মামুুন আল হাসান,ওসি তদন্ত নজরুল ইসলাম,উপজেলা আ’লীগের সদস্য খন্দকার আ.মাতিন,বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, বল্লা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলুসহ বল্লা এলাকার গন্যমান্যরা।এর আগে সকালে বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজ,মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়ার ছাত্রছাত্রী শিক্ষক শিকিক্ষাদের উদ্যোগে স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে নয়টার দিকে বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির বল্লা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বল্লা বাজারের দক্ষিণ পাশে আহম্মদ নেতার বাড়ির সামনে এলে পিছন থেকে দু’টি মোটর সাইকেলে চার জন মুখোশধারী ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে দুই রাইন্ড গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সখিপুর উপজেলার কাহার্তা গ্রামের শাওন (১৯), শহিদুল (১৭), কচুয়া গ্রামের সৌমিত্র সিকদার (১৮), উত্তরপাড়া গ্রামের সাগর মিয়া (২৫), রাকিব হাসান (১৯), কাতথা গ্রামের উজ্জল মিয়া (১৯) ও কালিহাতী উপজেলার খিলগাতি গ্রামের সুজন আহম্মদ (১৯) ও রতনগঞ্জ গ্রামের সবুজ সওদারগর (২৯)কে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেল হাজতে প্রেরন করেছেন কালিহাতী থানা পুলিশ।
বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরের উপর গুলি বর্ষণের প্রতিবাদে শুক্রবার বেলা ১১ টা পযর্ন্ত বল্লা বাজার অবস্থান ধর্মঘট পালন করে বণিক সমিতি।
বার্তাবাজার/এমকে