মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক যুব র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তৃতা দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ,উপজেলা সমবায় কর্মকর্তা অসিম কুমার নাগ,উপজেলা মৎস কর্মকর্তা সুমন রায় দেবনাথ,বিশিষ্ট সমাজসেবক ড.তজিবুর রহমান ও উপজেলা ক্যাবের সভাপতি কবির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণের সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে