মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জয়যাত্রা টেলিভিশন ১ম বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করলো। জয়যাত্রা টেলিভিশনের সাভার প্রতিনিধি’র উদ্যোগে সাভারের আশুলিয়া প্রেসক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনের ভিতর দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) আশুলিয়া প্রেসক্লাব ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতে র্যালি ও কেক কেটে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এসময় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি আশুলিয়া প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে আশুলিয়া থানা প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন- খোকা মুহাম্মদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব, আবুল হায়াত বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব, মো মনিরুজ্জামান, আজকালের খবর প্রতিনিধি, সীমা আক্তার ছোয়া, আমাদের সময়.কম প্রতিনিধি, এমদাদুল হক, দৈনিক নবচেতনার আশুলিয়া প্রতিনিধি, জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক আমার সংবাদ এর আশুলিয়া প্রতিনিধি, ফয়জুল ইসলাম, দৈনিক মুক্তখবর এর সাভার প্রতিনিধি, আশুলিয়া থানা যুব মহিলা লীগের সভাপতি নাজমুন নাহার কাজল, সভাপতি যুব মহিলা লীগ, সাধারণ সম্পাদক সাবিনা আক্তার লাভলী প্রমুখ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
র্যালি শেষে আশুলিয়া প্রেসক্লাবের মিলনায়তনে কেক কেটে উদযাপন করা হয়। এসময় সাংবাদিক খোকা মোহাম্মদ চৌধুরী জয়যাত্রা টেলিভিশনের ১ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের দ্বারা এই শিল্পাঞ্চল সহ সাভারের গণমানুষের সমস্যা দূরীকরণে জয়যাত্রা তার অগ্রযাত্রা অব্যহত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বার্তাবাজার/এমকে