ঝিনাইদহে সমাজ সেবা অধিদপ্তরের চেক বিতরণ

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা সমাজ সেবা কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ শেখ, এনডিসি আবু সালেহ মো: হাসনাত প্রমুখ।

এ সময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ণে ৪৬ জনের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর