‘শৃঙ্খলা না থাকলে সড়কের উন্নয়ন কোনো কাজে আসবে না।’
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। তাই সড়ক পরিবহণ আইন করা হয়েছে- এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে উড়ালসড়ক নির্মাণ কাজের পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
সড়কের কোথাও অবকাঠামোগত সমস্যা নেই বলেও জানান তিনি। কিন্তু, শৃঙ্খলা না থাকলে এই উন্নয়ন কোনও কাজে আসবে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, দলে অনুপ্রবেশকারীদের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধায়নে তৈরি করেছেন। সেই তালিকা বিভিন্ন বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে, যেন এই অনুপ্রবেশকারীরা দলের নেতৃত্বে না আসতে পারে।
বার্তাবাজার/কে.জে.পি