মোঃ আসলাম, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে “দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দিবসটি উদযাপন করেন উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তর। সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস-হোমনা আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সি আই পি।
নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,সাধারন সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া,তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ আহম্মেদ ফকির প্রমূখ।
গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নাছির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে