শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্নাট্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা প্রশাসনের মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তর আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, জেলা যুব উন্নয়নের উপ পরিচালক মোঃ আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল পঙ্কজ দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাশেদ ইকবাল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।
আলোচনা শেষে যুবকল্যাণ তহবিলের চেক, ঋনের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
বার্তাবাজার/এমকে